আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || রাজধানীর এগিয়ে চলো সংঘের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের রক্তদান শিবিরে আগরতলার মেলার মাঠ এগিয়ে চলো সংঘে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ ক্লাবের কর্মকর্তারা। এদিনের রক্তদান শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বলে জানা যায়।
পাশাপাশি এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন ভাষণের মাধ্যমে রাজ্যের রক্তের চাহিদা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
