আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে ১ হাজার লিটারের ১০টি নতুন পানীয় জলের টেঙ্কার জন সেবায় সংযোজন করা হয়। বুধবার সকালে সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের হেড অফিস প্রাঙ্গনে নতুন এই পানীয় জলের টেঙ্কারগুলোর শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার দেবপ্রিয় বর্ধন, আই এ এস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
