গোপাল সিং, খোয়াই, ২২ আগস্ট || লাগামহীন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির নিয়ন্ত্রণ, পানীয় জল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন সহ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবীতে সোমবার সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই শহরের উত্তরাঞ্চলে মিছিলের সংগঠিত করলো সিপিআই(এম)। পাঁচ দফা দাবীর ভিত্তিতে এদিন খোয়াইতে সিপিআই(এম)’র মিছিলটি শুরু হয় কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে। মিছিলে শামিল হন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায় ও পলাশ ভৌমিক, জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ মহকুমা কমিটির সদস্যরা। মিছিলটি অরবিন্দ পার্ক, গয়াপ্রসাদ পার্ক, মহারাজগঞ্জ বাজার, উত্তর দূর্গানগর, মণিপুরী পাড়া, নাথশর্মা পাড়া, দূর্গানগর, বিদ্যানিকেতন স্কুল হয়ে পুনরায় কবিগুরু পার্কের সামনে এসে শেষ হয়।
