দু’দিনের রাজ্য সফরে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি, জনসভাস্থল পরিদর্শনে খুমলুং’এ তথ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || দু’দিনের ত্রিপুরা সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আগামী ২৮শে আগস্ট ও ২৯শে আগস্ট ত্রিপুরা সফরের কথা রয়েছে তাঁর। তাঁর সফরকালে রাজ্যের টি টি এ এ ডি সি’র সদর দপ্তর খুমলুং’এ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জনসভা। খুমলুং’এ এই জনসভাকে ঐতিহাসিক রূপদানের লক্ষ্যে মঙ্গলবার খুমলুং এই জনসভাস্থলটি পরিদর্শন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে জনসভার মঞ্চ নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলো খতিয়ে দেখেন তিনি। জনসভাস্থলটি পরিদর্শনকালে এদিন তথ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দ্বায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা, মন্ত্রী রামপদ জমাতিয়া, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*