আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সভাপতি হয়েছেন রাজীব ভট্টাচার্য। এতোদিন তিনি দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্য কার্যালয় প্রভারী অরুণ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এই সিদ্ধান্তের ঘোষণা করেছেন। বিজেপি’র নয়া প্রদেশ সভাপতির নাম ঘোষণা হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক শুভেচ্ছা জানিয়েছেন।
বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়ে রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ত্রিপুরায় প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়ে রাজীব ভট্টাচার্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন।
