আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || আগামী ২৮শে আগস্ট ও ২৯শে আগস্ট রাজ্য সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উনার আগমন উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সইকিয়া, রাজ্য প্রভারী বিনোদ সোনকর, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
