ব্রু শরনার্থীর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও উপ-মূখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || রাজ্যের ব্রু (রিয়াং) শরনার্থীর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন সচিবালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াৎ, বিধায়ক প্রমোদ রিয়াৎ, এমডিসি ভূমিকানন্দ রিয়াৎ, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং ব্রু রিয়াং শরণার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যের ব্রু (রিয়াং) শরনার্থীর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন মিজোরাম থেকে রাজ্যে আগত ব্রু (রিয়াং) শরনার্থী পরিবারদের স্থায়ী পুণর্বাসনের প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে প্রশাসনিক আধিকারিক এবং ব্রু রিয়াং শরণার্থী প্রতিনিধিদের যৌথ ভাবে কাজ করতে পরামর্শ প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*