বিধানসভার মুখ্য সচেতকের হাত ধরে শুভ সূচনা হলো ডি এন এ ক্লাবের

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট || শনিবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়ের হাত দিয়ে শুভ উদ্ভোদন হয় ডি এন এ ক্লাবের। ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের সহযোগিতায় গঠিত এই ডি এন এ ক্লাবের উদ্ভোদন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। সরকারের দ্বারা প্রদত্ব এই ধরনের স্কিম গুলো বাস্তবায়নে ক্ষেত্রে আগেও এই বিদ্যালয় যথেষ্ট দক্ষতার নজির রেখেছে। আগামী দিনে এই ডি এন এ ক্লাবও ছাত্র ছাত্রীদের প্রকৃত অর্থেই কাজে আসবে এই আশা ব্যক্ত করেন মুখ্য সচেতক কল্যানী রায়। এছাড়াও তিনি বিদ্যালয়ের ফলাফল এবং রাজ্য ভিত্তিক বিভিন্ন পুরস্কারের জন্য প্রশংশা করেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের প্রতিনিধি রাজু পাল, মুংগিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*