আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || ৩১শে আগস্ট বুধবার সিদ্ধিদাতা গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী উপলক্ষে ‘বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটি’ গণেশ পূজোর আয়োজন করে। মঙ্গলবার ‘বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটি’ আয়োজিত এই গণেশ চতুর্থী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ভগবান গণেশের কাছে রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করে এদিন মুখ্যমন্ত্রী আরতিও করেন।
একই দিনে পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর ক্যাম্পেরবাজারে বাধারঘাট মন্ডল আয়োজিত গণেশ পূজো দর্শণ করেন। এসময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিমি মজুমদার।
