বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ সেপ্টেম্বর || গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু বাজার থেকে বাজার সেরে ঘরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে টি আর ০৮ ১৬৮৬ নম্বরের মালবাহী গাড়ী। জানা যায়, মালবাহী গাড়ীতে চালক সহ ১১ জন যাত্রী ছিলো। সকলে বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা। ঘরে ফেরার পথে শান্তিরবাজার মহকুমার গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় মালবাহী গড়ীটি দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত লোকজনদের চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনকে শান্তিরবাজার জেলা হাসাপাতলের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এই দুর্ঘটনা সম্পর্কে গাড়ীতে থাকা এক ব্যাক্তি জানান, উনারা বীরচন্দ্র মনু বাজার থেকে ঘরে ফেরার পথে গার্দ্দাং এলাকায় একটি বাইককে সাইড দিতে গিয়ে গাড়ীটি পাশ্ববর্তী জমিতে পরে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এক জন প্রান হারায় বলে জানান। দুর্ঘটনায় মৃতব্যক্তি হলো জীবন ত্রিপুরা (৪৫)। তিনি মতাইর গান্ধী পাড়ার বাসিন্দা বলে জানা যায়। মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
