গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর || বাংলাদেশের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিক দ্বিজরাজ ঘোষ (৪৭) এর মরদেহ উদ্ধার। জানা যায়, মৃতের বাড়ি জেলা সদর খোয়াইয়ের জাম্বুরাছড়া গ্রামে। তার বাবার নাম রাশিক ঘোষ। মরদেহটি বানের জলে ভেসে এসেছে বলে পুলিশের ধারনা। মৃত ব্যক্তি পেশায় টমটম চালক ছিলেন বলে জানা যায়। খোয়াইয়ের টমটম চালকের মৃতদেহ কি করে বাংলাদেশে উদ্ধার হলো এনিয়ে জনমনে চাঞ্চল্য বিরাজ করছে।
