বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষকের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || ভারতের ছাত্র ফেডারশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নিয়োগের দাবিতে এক বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচী হিসাবে সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধের মধ্যদিয়ে সকলে শ্লোগান তুলে শিক্ষাব্যবস্থা উন্নয়নে রাজ্যের সবকয়টি বিদ্যালয়ে দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ করতে হবে। সোমবার এই অবরোধে এস এফ আই এর সদস্যরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্যের নিন্দা জানায়। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। ওসির নেতৃত্বে অবরোধের কিছু সময়ের মধ্যে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। এদিনের পথ অবরোধে নেতৃত্বদেন এস এফ আই রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত মজুমদার, এস এফ আই এর সভাপতি কৌশিক পাটারী, অভিনাশ মুড়াসিং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*