ফাঁকা চেয়ারে তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তিরবাজার মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উৎযাপন করা হয়। এইবছর অনুষ্ঠানের জন্য মনপাথর তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়কে বাছাই করা হয়। তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠীত হয় ৬১’তম মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস। সোমবার এই শিক্ষক দিবস উৎযাপনের জন্য মহকুমার প্রতিটি বিদ্যালয় থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের কাছ থেকে ৫ টাকা করে ও বাকি ক্লাসের ছাত্র ছাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে অর্থ সংগ্রহ করা হয়। বিপুল পরিমানে অর্থ সংগ্রহ করার পরেও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিয়ে আসা হয়নি। এতে করে অনুষ্ঠানের সমগ্র জায়গা ফাঁকা রয়েছে বলে অভিযোগ। এদিনের এই শিক্ষক দিবস অনুষ্ঠানের আয়োজকরা মহকুমা শাসককে বঞ্চিত রেখে অনুষ্ঠান করেছেন বলেও অভিযোগ। অপরদিকে দেখা গেলো চিঠিতে শান্তি বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানকে আমন্ত্রন জানানো হয়েছে সেই জায়গায় পৌর পরিষদের চেয়াম্যানকে কোনো প্রকার আমন্ত্র জানানো হয়নি বলে খবর। শিক্ষা দপ্তরের এই ধরনের কর্মকান্ডের ফলে ক্ষুব্ধ হয়ে রয়েছে অধিকাংশ লোকজন। যায় ফলস্বরূপ শিক্ষা দপ্তর কতৃক আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করলো অধিকাংশ লোকজন। শান্তিরবাজার মহকুমা ভিত্তিক আয়োজিত এই অনুষ্ঠানর উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*