দুটি দোকানে ভংচুর করে বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুস্কৃতিকারীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর || পশ্চিম পিলাক এলাকার কলোনী বাজারে দুটি দোকান ভংচুর করে বিভিন্ন সামগ্রী নিয়ে গেলো দুস্কৃতিকারীরা এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক কলোনী বাজারে শুক্রবার দুপুর বেলায় হঠাৎ করে বাইক বাহিনী বাজারের স্থায়ী ব্যবসায়ী ব্রজলাল দাস ও মৃনাল মজুমদারের দোকানে আক্রমন চালায় বলে অভিযোগ। এই নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দোকানের মালিক জানান, হঠাৎ করে ৬০ থেকে ৭০টি বাইকে করে দুস্কৃতিকারীরা দোকানে আক্রমন চালায় ও দোকানের মালিককে মারধরের জন্য চেষ্টা করে। বাইক বাহিনীর উপস্থিতির টের পেয়ে দুইজন ব্যবসায়ী প্রান বাঁচানোর জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা যায়, দুইজন ব্যবসায়ী বাম সমর্থক। সি পি আই (এম)’কে সমর্থন করার জন্য এইধরনের আক্রমন বলে আভিযোগ। ব্রজলাল দাস জানান, তিনি পান, স্টেশনারী ও গ্যাসের সাবডিলারের কাজ করেন। উনার দোকান ভেঙ্গে দুস্কৃতিকারীরা কয়েকটি গ্যাসের সিলিন্ডার সহ লক্ষাধীক টাকার সামগ্রী নিয়ে যায় ও দোকান ভাংচুর করে। এই নিয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসির নিকট জানালে, কর্তব্যরত ওসি কোনো প্রকার সহযোগিতা করেননি বলেও অভিযোগ। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে মৃনাল মজুমদার জানান, উনার দোকানেও ভাংচুর চালিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুস্কৃতিকারীরা। বর্তমানে দুইজন ব্যবসায়ী নিরাপত্তাহিনতায় ভূগছে। রাত্রিবেলায় উনাদের বাড়িতে হামলা করার আশঙ্কা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*