৫৫’তম ইঞ্জিনিয়ার দিবস উদযাপন উপলক্ষে স্যার এম বিশ্বেসরাইয়ার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || ৫৫’তম ইঞ্জিনিয়ার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুর্খাবস্তিস্থিত “দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স” ত্রিপুরা রাজ্য শাখার কার্যালয় প্রাঙ্গণে ভারতরত্ন স্যার এম বিশ্বেসরাইয়ার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এদিন ভারতরত্ন স্যার এম বিশ্বেসরাইয়ার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, উনার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করতে পেরে আমি খুবই গর্বিত অনুভব করছি। তিনি বলেন, ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে আমি সমস্ত ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের এবং রাজ্যের ইঞ্জিনিয়াররা তাঁদের নিত্যনতুন ভাবনা ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের এই বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে আজকের দিনটিতে আমার তরফ থেকে উচ্চারিত কোনও শব্দই যথেষ্ট নয়! মুখ্যমন্ত্রী বলেন, ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। পাশাপাশি ৫৫’তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সকল ইঞ্জিনিয়ারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*