প্রকাশ্যে এলো ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট, ত্রিপুরা ও নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি, দিকে দিকে কার্যকর্তাদের উচ্ছাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী || গত ১৬ই ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭শে ফেব্রুয়ারী (সোমবার) এক দফাতেই মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই তিন রাজ্যেই ভোটের ফল প্রকাশ হবে আগামী ২রা মার্চ। তার আগে মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটগ্রহণ সম্পন্ন হতেই প্রকাশ্যে এল ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই তিন রাজ্যের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। আর সেই রিপোর্টের নিরিখে ত্রিপুরা ও নাগাল্যান্ডে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। আর মেঘালয়ে এগিয়ে এনপিপি।
কয়েকটি জাতীয় সংবাদমাধ্যম ও কিছু সংস্থায় বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

ত্রিপুরাঃ
৬০টি আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। বিজেপির প্রাপ্ত ভোট ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে এবং কার্যত গেরুয়া ঝড় উঠবে বলে দাবী বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে।

ত্রিপুরায় ‘India Today-Axis My India’ এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,
বিজেপিঃ ৩৬-৪৫টি আসন।
সিপিআই(এম) + কংগ্রেসঃ ৬-১১টি আসন।
তিপ্রা মথাঃ ৯-১৬টি আসন।
তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই এই রিপোর্টে।

ত্রিপুরায় ‘Zee Matrize’ এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে –
বিজেপিঃ ২৯-৩৬টি আসন।
সিপিআই(এম) + কংগ্রেসঃ ১৩-২১টি আসন।
তিপ্রা মথা এবং তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই এই রিপোর্টে।

ত্রিপুরায় ‘Peoples পুলসে’ এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,
বিজেপিঃ ১৮-২৬টি আসন।
সিপিআই(এম)ঃ ১৪-২২টি আসন।
কংগ্রেসঃ ১-৩টি আসন।
তিপ্রা মথাঃ ১১-১৬টি আসন।
তৃণমূল কংগ্রেসঃ ০০
আইপিএফটিঃ ০০
নির্দলঃ ১-২টি আসন।

ত্রিপুরায় ‘আজ তক’ এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,
বিজেপিঃ ৩৬-৪৫টি আসন।
সিপিআই(এম) + কংগ্রেসঃ ৬-১১টি আসন।
তিপ্রা মথাঃ ৯-১৬টি আসন।

বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ত্রিপুরা রাজ্যের দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের উচ্ছাস দেখা যায়।

মেঘালয়ঃ
৬০ আসন বিশিষ্ট মেঘালয়েও বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেও ন্যাশনাল পিপলস পার্টি(NPP) প্রাপ্ত ভোট ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে বলেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে।

মেঘালয়ে India Today-Axis My India-এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,
এনপিপিঃ ১৮-২৪টি আসন।
কংগ্রেসঃ ১২টি আসন।
বিজেপিঃ ৪-৮টি আসন।
অন্যান্যঃ ৪-৮টি আসন।
তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই এই রিপোর্টে।

মেঘালয়ে Zee Matrize-এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট
এনপিপিঃ ২১-২৬টি আসন।
তৃণমূল কংগ্রেসেঃ ৮-১৩টি আসন।
বিজেপিঃ ৬-১১টি আসন।
কংগ্রেসঃ ৩-৬টি আসন।
নির্দলঃ ১০-১৯টি আসন।

নাগাল্যান্ডঃ
৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৩১। এখানেও গেরুয়া ঝড় উঠবে এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক পিপলস পার্টি ও বিজেপি যৌথভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে সরকার গড়বে বলে বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে।

নাগাল্যান্ডে India Today-Axis My India-এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,
এনডিপিপি + বিজেপিঃ ৩৮-৪৮টি আসন।
এনপিএফঃ ৩-৮টি আসন।
কংগ্রেসঃ ১-২টি আসন।
অন্যান্যঃ ৫-১৫টি আসন।

নাগাল্যান্ডে Zee Matrize-এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী,
এনডিপিপি + বিজেপিঃ ৩৫-৪৩টি আসন।
কংগ্রেসঃ ১-৩টি আসন।
এনপিপি + অন্যান্য – ১টি আসন।
এনপিএফঃ ২-৫টি আসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*