রামকৃষ্ণ আশ্রমের নতুন মন্দিরের শুভ উদ্বোধন

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ মার্চ || ব্যাপক সংখ্যক ভক্ত প্রাণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে উদ্বোধন হলো তেলিয়ামুরা রামকৃষ্ণ আশ্রমের নতুন মন্দির। এদিন নতুন মন্দিরের শুভ উদ্বোধন করেন অরুণাচল প্রদেশের রামকৃষ্ণ মিশনের সম্পাদক তথা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের অছি পরিষদের সদস্য অচ্চুতানন্দ জি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন শিলং রামকৃষ্ণ মিশন সেক্রেটারি হিতাকানন্দ জি মহারাজ, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি প্রভাষা নন্দ জি মহারাজ প্রমূখ। নতুন মন্দির ভবন উদ্বোধন উপলক্ষে তেলিয়ামুড়া রামকৃষ্ণ আশ্রমে চলে নানান আধ্যাত্মিক কর্মসূচি, পূজা অর্চনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*