আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল || স্পন্ধন সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্পন্ধন সামাজিক সংস্থার সভানেত্রী সাংবাদিক চিত্রা রায় সহ অন্যান্য।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান হলো সবচাইতে বড় উপহার যা আমরা কোন ব্যক্তিকে দিতে পারি। রক্তদানের মাধ্যমে একজন মূমুর্ষূ রোগীর জীবন বাঁচানো সম্ভব। মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান। রক্তদানের মহৎ কার্যের পাশাপাশি, অন্যতম সামাজিক ব্যাধি নেশাসক্তি দূরীকরণে এগিয়ে আসার জন্যও উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
