পশ্চিমবঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান

আপডেট প্রতিনিধি, কলকাতা, ০৮ এপ্রিল || বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা জানানো হয়। শনিবার বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে এই উপলক্ষে কলকাতায় ন্যাশনাল লাইব্রেরীর অডিটোরিয়ামে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা জানানো হয়। এসময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিজেপি সম্পাদিকা অগ্নিমিত্রা পাল প্রমুখ।
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার আত্মিক সম্পর্ক বিদ্যমান। ভাষা-সংস্কৃতি-খাদ্যাভ্যাস কিংবা রাজনৈতিক পটভূমি সবেতেই আমাদের সম্পর্ক চিরকালের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*