বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ এপ্রিল || রাজ্য সরকারের উদ্দ্যোগে অটল জলধারা মিশন প্রকল্পে সকলের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কোয়াইফাং এডিসি ভিলেজের নবরাম পাড়ায় বসবাসকারী লোকজনদের জন্য রাজ্য সরকারের উদ্দ্যোগে নতুন করে পাম্প মেশিন বসানো হয়েছে। বিগত বাম আমলে এই এলাকার লোকজনেরা এমন ধরনের উন্নয়নমূলক প্রকল্প দেখতে পাননি। এই পাম্প মেশিন বসানোর পর সরকারিভাবে লোক নিয়োগ করায় কিছুটা সময় অতিক্রান্ত হোওয়ায় বিরোধীরা শাসকদলকে কালিমালিপ্ত করতে উঠেপরে লেগেছে। বিরোধীরদের উস্কানিতে এলাকার কিছুসংখ্যক লোকজন সোমবার জোলাইবাড়ী কোয়াইফাং পথ অবরোধ করে। এইকথা জানার পর মঙ্গলবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে বিজেপি ও আই পি এফ টি’র কর্মীরা নবরামপাড়া এডিসি ভিলেজ পরিদর্শন করে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার আদেশক্রমে ঘটনা অতিক্রান্ত হবার পর কিছু সময়ের মধ্যে এলাকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুবই আনন্দিত এলাকাবাসীরা। সকলে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে ধন্যবাদ জানালেন। এই নিয়ে বিজেপি’র কর্মীসমর্থকরা জানান, বর্তমান রাজ্য সরকারের আমলে লোকজনদের কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হয়না। এই এলাকার লোকজনদের কথা চিন্তা করে এলাকায় নতুন করে পাম্প মেশিন বসানো হয়েছে। পাম্প মেশিন চালানোর মতো লোক না থাকায় এমনটা হয়েছে। এই অল্প সময়ে ধৈর্যহারা হয়ে চক্রান্তকারীর ফাঁদে পরে অবরোধে বসে এলাকাবাসী। বর্তমান সময়ে আজকের দিনে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাওয়ায় সকলে উনাদের ভুল বুজতে পেরেছেন। সকলে রাজ্য সরকার ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন। এই এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে এলাকায় ছুটে যান জোলাইবাড়ী বিজেপি’র জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা, জনজাতি মোর্চার মন্ডলের সহ-সভাপতি গমন ত্রিপুরা, আই পি এফ টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হরিনা ত্রিপুরা সহ অন্যান্যরা। উনাদের উপস্থিতিতে মন্ত্রীর আদেশক্রমে এলাকায় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। আজকের দিনে সকলে জানতে পারে বিজেপি ও আই পি এফ টি’র সরকার লোকজনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
