কলেজ গুলোতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে বর্তমানে ২০২৩ সালে কলেজ গুলোতে ভর্তি ফি ৪০০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন দাবি পুরনের জন্য উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্য সরকারকে ৭ দিনের সময় সীমা বেঁধে দিল অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম।
এদিন সাংবাদিক সম্মেলনে ফোরামের রাজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক অভিযোগ করে বলেন, রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলিতে এই বছর অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে ভর্তির ফি। ভর্তির ফি বৃদ্ধি করার ফলে বহু ছাত্র-ছাত্রী কলেজে ভর্তির জন্য ফি জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই নিয়ে ফোরামের পক্ষ থেকে ৩ জুলাই উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশান প্রদান করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। তাই সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ভর্তির ফি হ্রাস করে সকলে যেন কলেজে ভর্তি হতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে ৭ দিনের সময় সিমা বেধে দিল ফোরাম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*