আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই || রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উমাপদ বর্মণ ও অঞ্জলি বর্মণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নির্বাচিত দুঃস্থ ও মেধাবী ৬০ জন ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ ট্রাস্টের কর্ম কর্তারা।
