সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুলাই || ত্রিপুরা বিধানসভার অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের আচরণ নিয়ে রাজ্যজুরে চর্চা চলছিল। বিধানসভার অধিবেশন শেষ হতেই রাজ্যের বিজেপি দল সোচ্চার হতে দেখা গেলো। রাজ্যের বিরোধীদল গুলোর দ্বারা বিধানসভার গড়িমা ও মর্যাদাকে কালিমালিপ্ত করার অভিযোগ এনে সারা রাজ্যে একযোগে ভারতীয় জনতা পার্টি তীব্র ভাবে ধিক্কার মিছিল র্যালী সংগঠিত করে। রাজ্যে অন্যান্য বিধানসভার মন্ডল কমিটির সাথে সংগতি রেখে তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগেও সংগঠিত হয় ধিক্ষার ও বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী রায়, মন্ডল সভাপতি রঞ্জিত সুত্রধর, বিজেপি দলের বিভিন্ন শাখা সংগঠন গুলোর নেতৃত্ব এবং সদস্যরা। এদিন তেলিয়ামুড়া মন্ডল অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল অফিসে এসে সম্পন্ন করে এই বিক্ষোভ ও ধিক্কার কর্মসূচি।
