দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ এপ্রিল ।। বিশ্বায়নের যুগে শিক্ষা জগতে শুরু হয়েছে প্রতিযোগীতার দৌড়। মস্তিষ্ক আর মেধার প্রক্ষেপনে প্রতিযোগীতা মূলক শিক্ষার জগতে যুগোপযোগী প্রজন্ম তৈরীতে নিরন্তর প্রয়াসে সফল এক প্রতিষ্ঠান শ্যামলী বাজারস্থিত ‘School of Science’ । ৩১শে মার্চ থেকে ৩রা এপ্রিল (২০১৫ ইং) পর্যন্ত মুক্তধারা অডিটোরিয়ামে School of Science আয়োজন করে জয়েন্ট এন্ট্রাস
প্রশিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষন শিবিরের। সফল হওয়ার টিপস, সহজবোধ্য ভাষা প্রশিক্ষনার্থীদের অবশ্যই লক্ষ্য অর্জনে সাফল্য এনে দেবে বিশ্বাস করে School of Science । চারদিনের জয়েন্ট এন্ট্রাস প্রশিক্ষনের সঙ্গেই শিক্ষা সেমিনারের আয়োজন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে।
