সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ জুলাই || চোরের হানা এবার আশ্রমে। তালা ভেঙে প্রনামী বাক্স থেকে প্রনামী নিয়ে গেলো চোরেরা। ঘটনা তেলিয়ামুড়া রামঠাকুর আশ্রমে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে তেলিয়ামুড়া শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ আশ্রমের তালা খুলতে এসে প্রত্যক্ষ করে রাতের আঁধারে চোরেরা আশ্রমের তালা ভেঙ্গে দুই দুটি প্রণামী বাক্স থেকে প্রণামীর টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি থানায় জানালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এ বিষয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। কিন্তু এর পূর্বেও এই আশ্রমে চুরি সংঘটিত হলেও এর কোন কোল কিনারা করতে ব্যর্থ হয় রাজ্য পুলিশ। জনগণের ধারণা নেশা সেবনের সাথে যুক্তরাই এই সব চুরির সাথে জড়িত থাকতে পারে। দাবি উটেছে এই ক্ষেত্রে পুলিশ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করুক।
