কাকার দা এর আঘাতে রক্তাক্ত ভাইপো

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগস্ট || জোলাইবাড়িতে কাকার হাতে আক্রান্ত ভাইপো। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এলাকার বাসিন্দা রাকেশ নমঃ অফিস থেকে বাড়ী ফিরে এসে জানতে পারে উনার কাকা অর্জুন নমঃ রাকেশ নমঃ এর স্ত্রীকে গালী গালাজ করছে। কেন গালী গালাজ করছে এই কথা জানার প্রয়াস করলে অর্জুন নমঃ উনার ভাইপো রাকেশ নমঃ’কে দা দিয়ে মুখে ও হাতে আঘাত করে বলে অভিযোগ। জানা যায়, অর্জুন নমঃ প্রতিনিয়ত এলাকায় উশৃঙ্খল আচরন করে। তিনি প্রতিনিয়ত হাতে দা ও লোহার রড নিয়ে ঘুরাফেরা করেন। উনার হাতে যে কেউ অক্রান্ত হবার আশঙ্কা থেকে যায়। এদিন এই ঘটনার পর আহত রাকেশ নমঃ’কে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে।
এই ঘটনাসম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান, আহত রাকেশ নমঃ ও উনার সহধর্মীনি। এই ঘটনার সাথে জরিতদের উপযুক্ত শাস্তির দাবী করলেন আহত রাকেশ নমঃ ও উনার পরিবারের লোকজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*