আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ ০ থেকে ৫ বছরের শিশুদের টিকা প্রদান অভিযানের উদ্বোধন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার রাজধানীর অরুন্ধতী নগরস্থিত ৩৯নং পুর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিত ০ থেকে ৫ বছর বয়সের শিশু এবং গর্ভবতী মহিলাদের টীকাকরন সুনিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ ৫.০ অভিযানের সূচনা করেন মেয়র। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই অভিযানের অন্তর্গত শূন্য থেকে ৫ বছরের শিশুদের টিকা প্রদান করা হবে। ওই অভিযানের মাধ্যমে যারা টিকাকরণ থেকে বাদ পড়েছেন তাদের টিকা প্রদান করা হবে।
