আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || ফিসারমেন কংগ্রেসের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে বিভিন্ন সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের দাবিকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই সভায় বিভিন্ন সম্প্রদায়ের সাংবিধানিক ভাবে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি’তে আন্দোলন সংগঠিত করার জন্য ডিমান্ড কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মত ভাবে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা’কে এর চেয়ারম্যান করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী, ফিসারমেন কংগ্রেসের সভাপতি তুষার দাস, ছাত্রনেতা সম্রাট রায়, যুব নেতা ধীমান রায় সহ অন্যান্য নেতৃত্বগন।
