বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ আগস্ট || শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মবিরতীতে নামলো সুইপিং এর কাজে নিযুক্ত কর্মীরা। জানা যায়, শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত সুইপাররা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নির্দষ্ট সময়ে উনাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হয়না বলে অভিযোগ। উনারা কাজে নিযুক্ত হবার পর থেকে কোম্পানির লোকজনেরা উনাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। এতে করে উনারা কার অধীনে কাজ করছেন তাও সঠিকভাবে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তাই কোম্পানির লোকজনের সঙ্গে দেখা করতে ও সঠিক সময়ে সঠিক মুজুরি পাওয়ার লক্ষ্যে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতীতে নামলো সুইপিং কর্মীরা।
