অত্যাধুনিক জিম ‘জি এস ফিটনেস’র উদ্বোধন করলেন রাজীব ভট্টাচার্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর || শুক্রবার রাজধানীর আশ্রম চৌমুহনীতে জিএস ফিটনেস নামে একটি অত্যাধুনিক জিমের উদ্বোধন করা হয়। এদিন সকালে এই জিমের উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা, রাজ্যের গর্ব অলিম্পিয়ান পদ্মাশ্রী দীপা কর্মকার এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তথা সত্য ভাষণ পত্রিকার সম্পাদক নবেন্দু ভট্টাচার্য।
এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জিমের কর্ণধার গোবিন্দ সাহা জানান, এদিন বিকেল ৬টায় এই জিমে উপস্থিত থাকবেন বহিঃরাজ্য থেকে আসা বডি বিল্ডিং আইকন তথা আইএফবিবি প্রো কার্ড হোল্ডার সিদ্ধান্ত যশোয়াল এবং অন্যান্যরা। তিনি বলেন, এই জিম সম্পূর্ণ অত্যাধুনিক ইকুপমেন্ট দিয়ে সুসজ্জিত যাতে করে রাজ্যের বডি বিল্ডার্স এবং ফিটনেস প্রেমিরা উন্নত মানের শরীরচর্চা করতে সক্ষম হবে এবং দেশে বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল করতে সহায়তা পাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*