সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ সেপ্টেম্বর || ভগ্নদশাগ্ৰস্থ তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের অস্থায়ী সরকারি আবাস অফিসটি। সারাইয়ের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। উল্লেখ্য, ১৯৮৩ সালে বাম সরকারের আমলে তৎকালীন মূখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী হাত ধরে তেলিয়ামুড়াবাসীর সুবিধার্থে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে স্থাপন করা হয়েছিল অগ্নিনির্বাপক দপ্তরের অফিস অস্থায়ীভাবে। অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ প্রায় ৪০ বছর অতিক্রান্ত হতে চললেও তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের দৈনতা পূর্বের মতোই বহাল রয়েছে। এই অফিসে থাকার জন্য সরকারি আবাসগুলিও পরিত্যক্তের মতো। অল্প বৃষ্টিতে জল জমে গোটা ফায়ার স্টেশন চত্বর নোংরা জ্বলে থৈথৈ করে। এমনটাই অভিযোগ দমকল কর্মীদের।
তবে এদিকে তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের ওসি জন্ম হরি জমাতিয়া জানান, তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য কয়েকবার জায়গা পরিদর্শন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যা মূলত দপ্তরের কর্তৃপক্ষেরও অজানার কথা নয়। বর্তমানে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে কর্মরত কর্মীদের দাবি তাদের এই অফিস গৃহটি সারাইয়ের উদ্যোগ গ্ৰহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। এখন দেখার বিষয়, এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে কর্মরত কর্মীদের কথা চিন্তা করে, তাদের এই অফিসটি সারাইয়ের কোনো ধরনের উদ্যোগ গ্ৰহণ করে কিনা সংশ্লিষ্ট দপ্তর।
