আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ||
জাতীয় মহিলা কমিশনের সহায়তায় রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনদয় সাহা, যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ রাজ্যের তারকা খেলোয়াড়রা। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এই সেমিনার বিষয়ে বলেন, সেমিনারে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে ছাত্র-ছাত্রী ও উদীয়মান খেলোয়ারদের মতবিনিময়ে আগামী দিনে বড় ধরনের সাফল্য পাওয়া যাবে। খেলাধুলায়ও মহিলাদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখে। এই বিষয়টি গুরুত্ব পাবে এই সেমিনারে।
