শিশু বিহার এলামনী এসোর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ‘বিপ্রলাপ্ত ৯.০’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || প্রত্যেক বছরের মতো এবছরও শিশু বিহার এলামনী এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে আয়োজিত হয় ‘বিপ্রলাপ্ত ৯.০’। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল HUMANITY SHOULD FEAR ADVANCE’S IN ARTIFICIAL INTELLIGENCE’। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নিপেন্দ্র শর্মা। তাছাড়াও উপস্থিত ছিলেন শিশু বিহার এলামনী এসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সমাজপতি সহ বর্তমান ছাত্র-ছাত্রী এবং প্রাক্তনীরা।
এদিনের এই বিতর্ক প্রতিযোগিতায় গোটা রাজ্যের ১৩টি বিদ্যালয়ের ২৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে শিশু বিহার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুসূয়া ঘোষকে সংবর্ধিত করা হয়। ছোট্ট অনুসূয়া কিছুদিন আগেই তার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য দান করেছিল। এই বিতর্ক প্রতিযোগিতায় দর্শকদের জন্যও ছিল কুইজ এবং বিতর্ক করার সুযোগ। উভয় বিভাগে ২০টি করে পুরস্কার দেওয়া হয়েছে দর্শকদের। এই বিতর্ক প্রতিযোগিতায় শুধুমাত্র আগরতলার স্কুলগুলোই নয় মহকুমার অনেক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, এই ধরনের শিক্ষামূলক পদক্ষেপ ছাড়াও শিশু বিহার এলামনী এসোসিয়েশন বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বছরব্যাপী জড়িত থাকে। কিছুদিন আগেই শিশু বিহার এলামনী রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাছাড়া বিভিন্ন অনাথ আশ্রমে সাহায্য প্রদান, রাজ্যের দুস্থ মেধাবী ছাত্রদের সহায়তা প্রদান, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সহায়তা প্রদান, কোভিড পরিস্থিতিতেও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শিশু বিহার এলামনী অ্যাসোসিয়েশন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*