বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষন কর্মশালা।
রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। কৃষদের জৈবিক পদ্বতিতে কৃষিজ ফসল উৎপাদন করার বিষয়ে দক্ষিন জেলার ৫টি এফ পি সির বোর্ড অফ মেম্বারসদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনা সভা ও প্রশিক্ষন কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি সি ও এ এর ষ্টেট ইনচার্জ শুকলাল বৈদ্য, ডেপুটি ডাইরেক্টার এগ্রিকালচার সুমিত কুমার সাহা, এগ্রিকালচারের এসিটেন্ড ডাইরেক্টার সুজিত কুমার দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, এসিটেন্ট ডাইরেক্টার এগ্রিকালচার ডিচকেন ত্রিপুরা, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা। এই একদিনের প্রশিক্ষন কর্মশালার বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। এই প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
