বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ অক্টোবর || পূর্ব চড়কবাই এলাকা থেকে উদ্ধার একব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পূর্ব চড়কবাই অনন্তবিশ্বাস পাড়ায় প্রেমতোষ বিশ্বাস উনার বাসভবনে আত্মহত্যার পথ বেছে নেন। সকালবেলায় ঘরের বারান্দায় বাড়ির লোকজনেরা উনার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরবর্তী সময় এই বিষয়ে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এই মৃত্যু সম্পর্কে জানাতে গিয়ে বাইখোড়া থানার পুলিশ জানান, ভোর আনুমানিক ৪ ঘটিকায় প্রেমতোষ বিশ্বাস আত্মহত্যা করেন। মানসিক অবসাদের ফলে এই অত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। প্রেমতোষ বিশ্বাসের অস্বাভিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।
