মুখ্যমন্ত্রীর হাত ধরে ৩.৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ডের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || আগরতলা শহরকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আগরতলার বিভিন্ন বাজারে আসা বহিঃরাজ্যের মাছ বোঝাই গাড়িগুলিকে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসার লক্ষ্যে রাজধানীর নাগিছড়ায় গড়ে তোলা হয়েছে ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড। প্রায় ৩.৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই নতুন সুবিধার ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড।
আগরতলা পুর নিগমের আর্থিক সহায়তায় তৈরী এই ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ডের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর আগে ফিশ ট্র্যানশিপমেন্ট ইয়ার্ডটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।
বুধবার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার কাজে বিশ্বাস করে। মানুষের সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলি সমাধানের লক্ষে কাজ করে চলেছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শহর আগরতলাকে যানজট মুক্ত রাখতে ও বিভিন্ন বাজার এলাকাকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বহিঃরাজ্য থেকে প্রতিদিন ১০০ টনের বেশি মাছ আসবে এখানে। সেই সমস্ত মাছ বহনকারী গাড়ির চালক ও সহ চালকদের থাকার ও খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। এই এলাকায় ফিশ ট্র্যানশিপমেন্ট ইয়ার্ডের উদ্ভোধনের ফলে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের একটা দারুন সুযোগ তৈরী হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইয়ার্ডটিতে বহিঃরাজ্য থেকে আসা মাছ পরিবহনকরি গাড়িগুলি থাকবে। এরপর এখান থেকে ছোটো গাড়ি করে মাছ শহরের বাজারগুলিতে আনা হবে।
উল্লেখ্য, রাজ্য সরকার, আগরতলা পুর নিগম ও আর ডি দপ্তরের উদ্যোগে এই ফিশ ট্র্যানশিপমেন্ট ইয়ার্ডটির কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ্য রামপ্রসাদ পাল, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক অরুপ দেব, ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পরমা বর্মণ, মলয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা রানী মালাকার দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*