বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের মূল কান্ডারী হিসাবে কাজ করেছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পর জোলাইবাড়ী বিধানসভাকে মডেল বিধানসভা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বিধানসভা নির্বাচনের পূর্বে যেসকল পতিশ্রুতি দিয়েছেন তা পালন করে যাচ্ছেন। শুক্লাচরন নোয়াতিয়া মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে অনেক উন্নয়ন হয়েছে। মন্ত্রীর উদ্দ্যোগে কলসীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলছে। কলসী এলাকার লোকজনেরা দীর্ঘদিন বামেদের বঞ্চনার ফলে যাতায়তের জন্য বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়েছে। বর্তমান সময়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে বাইখোড়া এলাকা থেকে কলসী যাতায়তের জন্য ১০ কিলোমিটার নতুন রাস্তা নির্মানের পরিকল্পনা হাতে নেও য়াহয়েছে। এই রাস্তা নির্মান করা হলে কলসী এলাকাবাসী অতিসহজে বাইখোড়া ও শান্তিরবাজার জাতায়ত করতে পারবে। এই রাস্তাটি কিভাবে দ্রততার সহিত নির্মান করা যায় ও কাজের গুনগতমান বজায় রাখা যায় তা নিয়ে রাস্তার কাজের বিভিন্নদিকগুলি পরিদর্শন করলেন মন্ত্রী। পূর্তদপ্তরের আধিকারিক ও ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে এদিন রাস্তাটি পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর এইধরনের পদক্ষেপ নেওয়াতে বাইখোড়া ও কলসীর লোকজনদের মধ্যে আনন্দের বাতাবরন লক্ষ্য করা যায়।
