বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও শ্যামা মায়ের আরাধনায় মাতোয়াতা হয়েছেন পিলাক পার্কিং জোনের পূজো কমিটির উদ্দ্যোগতারা। জোলাইবাড়ীতে সবচেয়ে বিগ বাজেটের পূজা হলো পিলাক পার্কিং জোনের পূজা। পূজাকে কেন্দ্র করে এইবছর দুইদিনের মেলার আয়োজন করা হয়েছে। মেলা ও পূজা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে পূজা কমিটির উদ্দ্যোগতারা জানান এইবছরে পূজার বাজেট ৪ লক্ষ টাকা। পূজাকে কেন্দ্র করে আয়োজিত দুইদিনব্যাপী মেলাতে আগত দোকানদার থেকে কোনোপ্রকারের অর্থ আদায় করা হবেনা বলে জানান পূজা কমিটির উদ্দ্যোগতারা। অন্যান্য জায়গায় মেলাতে দোকান দিতে গেলে দোকানদারদের কিছু অর্থ প্রদান করতে হয় কিন্তু পিলাক পার্কিং জোনে আগত দোকানদারদের কোনো প্রকারের অর্থ প্রদান করতে হবেনা। সকলে নিজ খুশিমতো মেলায় দোকান পাঠ নিয়ে বসতে পারবেন। পূজা কমিটি জানান, এই পূজাকে কেন্দ্র করে সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরেরন্যায় পিলাক পার্কিং জোনে আয়োজিত পূজাকে কেন্দ্র করে ব্যাপক হারে দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা ব্যাক্তকরেন পূজা কমিটির উদ্দ্যোগতারা।
