আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || শারদীয় দূর্গা পূজোয় আইন-শৃঙ্খলা রক্ষা, ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনার কাজে অসামান্য পারফরম্যান্সের জন্য স্কাউটস এবং গাইডসের স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা স্বরুপ পুরস্কৃত করা হয়। শনিবার তেলিয়ামুরা টাউন হলে এবছরের শারদ সম্মানের প্রাক্কালে কল্যাণপুর স্কাউটস এবং গাইড ইউনিট এবং তেলিয়ামুরা স্কাউটস এবং গাইডস ইউনিটকে নগদ অর্থরাশি তুলে দেওয়া হয়। এদিন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায় তাদের হাতে ২৫,০০০ টাকার অর্থরাশি তুলে দিয়ে পুরস্কৃত করেন।
পাশাপাশি এদিন স্কাউট এবং গাইডের টিম লিডার আরএসএল অভিজিৎ আচার্য্যকে পুস্প স্তবক দিয়ে এবং রিসা দিয়ে অভিনন্দন জানান বিধায়িকা কল্যাণী রায়।
