বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || আদিবাসী বিদ্রোহের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও মহান দেশপ্রেমী ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় “জনজাতি গৌরব দিবস”। বুধবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের নতুন টিলা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, মন্ডল সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ৩০ জন চা শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*