জনজাতি যুবক যুবতিদের প্রতিভাকে তুলে ধরতে এডিসি প্রসাশনের উদ্দ্যোগে ‘তিপ্রা আইডল’র আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ নভেম্বর || গ্রামীন এলাকার জনজাতি অংশের যুবক যুবতিদের প্রতিভাকে তুলে ধরতে এডিসি প্রসাশনের উদ্দ্যোগে তিপ্রা আইডল ২০২৩ সেশন-১ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিভা তুলে ধরতে সকলের নিজ নিজ এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে দক্ষিন জেলায় বীরচন্দ্রমনু জোনাল অফিসে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামী ২৪শে নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগীতায় জনজাতি অংশের যেসকল যুবক যুবতিরা অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে নাম নতিভুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানানো হয়। অপরদিকে এই প্রতিযোগীতায় যেসকল যুবক যুবতিরা সফল হবে তাদেরকে পুরষ্কৃত করা হবে।
তিপ্রা আইডল ২০২৩ এর বিভিন্ন দিকগুলো নিয়ে বৃহস্পতিবার বীরচন্দ্র মনু দক্ষিন জেলার জোনাল অফিসে জোনাল ডেভলাপমেন্ট অফিসার অজিত দেবর্বমার উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জোনাল ডেভলাপমেন্ট অফিসার অজিত দেবর্বমা সংবাদমাধ্যমের সামনে অনুষ্ঠান সম্পর্কে সমস্ত বিবরণ তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*