জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে অভিযান চালায় ট্রাফিক পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || পার্কিং কিংবা নো পার্কিং কিছুই মানা হচ্ছে না স্মার্ট সিটি আগরতলা শহরে। যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকছে গাড়ি, বাইক ও স্কুটি। ফলে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এবার এই বিশেষকে সামনে রেখে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। বুধবার রাজধানীর জিবি বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে জিবি বাজার এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এইদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জিবি বাজার গোল চক্কর থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত অভিযান চালানো হয়।
এদিন ট্রাফিক ডিএসপি জানান, জিবি বাজার গোল চক্কর এলাকাটি নোপারকিং জোন। তারপরও দেখা যায় সেখানে যান বাহন পার্কিং করে রাখা হয়। নো-পার্কিং জোনে যানবাহন পার্কিং না করে তার জন্য আবেদন জানান ট্রাফিক ডিএসপি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*