আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || আগামী ২৩শে নভেম্বর রাজভবন অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। ঐদিন রাজভবন অভিযান সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আগরতলা শহরে বাইক মিছিল করা হয়। এদিন শহরে বাইক র্যালী শেষে একটি সভা অনুষ্ঠিত হয়।
