রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারঃ মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ নভেম্বর || মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে বিশ্ব মৎস্য দিবস উৎযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সপ্না মজুমদার, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ফিসারী দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সমগ্র রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। মন্ত্রী জানান, বিগতদিনে মাছের জন্য বহিঃরাজ্যের দিকে তাকিয়ে থাকতে হতো। বিভিন্ন অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মাছ ছিলো একমাত্র উৎস। বর্তমান সময়ে রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি হোওয়াতে এখন আর বহিঃরাজ্যের দিকে তাকিয়ে থাকতে হয় না। মন্ত্রী জানান, এই অনুষ্ঠানে একজন মৎস্যচাষী উপস্থিত ছিলেন যিনি সরকারি চাকুরি করতেন। শিক্ষকতায় তিনি নিযুক্ত ছিলেন। বর্তমান সময়ে মৎস্য চাষে আয়ের পরিমান বৃদ্ধি পাওয়াতে তিনি চাকুরি ছেরে দিয়ে মৎস্য চাষে মনযোগ দিয়েছেন। তাই সঠিকভাবে মৎস্য চাষ করলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব দূর করা সম্ভব।
এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে উপস্থিত মৎস্য চাষীদের বিভিন্ন দিকগুলো নির্ধারিত করে পুরষ্কৃত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*