৭৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা করা হয়। মঙ্গলবার বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঊষাবাজারে ভারত সরকারের AMRUT প্রকল্পে ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রায় ৪,০০০ পরিবারের কাছে অতি সহজেই পৌঁছে যাবে পানীয় জল।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে পানীয় জলের সমস্যা সমাধানে বড়জলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*