আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ||
রাজধানীর প্রাচ্যভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কার্য্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজসেবক রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এদিন মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে এডুকেশন হাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার।
