আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অমিত দেববর্মা নামে এক কুখ্যাত চোর সহ আরো তিন চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, হাতের বালা, পায়ের নুপুর, কানের দুল, এমনকি ঠাকুর ঘরের প্রদীপ, কাশি, বালটি, ঘটি সহ আরো অন্যান্য সামগ্রী উদ্ধার করে পূর্ব থানার পুলিশ।
জানা যায়, গত ২০শে এবং ২৯শে ডিসেম্বর, ২০২৩ রাজধানীর বনমালীপুর এবং ধলেশ্বর থেকে স্বর্ণালকার চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, পুলিশি এই অভিযানে অভয়নগরের বাসিন্দা অমিত দেববর্মা (২২)’কে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি যাওয়ার বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও তিনজনের ইন্দ্রনগরের বাসিন্দা অভিজিৎ দেববর্মা (২৭), উত্তর বনমালীপুরের বাসিন্দা কমল দেববর্মা (২৪) ও অভয়নগরের বাসিন্দা আকাশ রবি দাস (২৪)’কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
