আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || একত্রে নিয়োগের দাবীতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে গণবিক্ষোভ দখায় অল ত্রিপুরা টেট কোয়ালিফাইড কেন্ডিডেট ২০২২। মঙ্গলবার রাজধানীর কৃষ্ণ মন্দিরস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন টেট উর্ত্তীণ বেকার যুবক যুবতীরা। তাদের মধ্যে একজন বলেন, টেট পাস করেও চাকরি থেকে বঞ্চিত। তাঁদের অভিযোগ, গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। তিনি বলেন, একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাঁদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে আসে।
তবে বিক্ষোভ দেখাতে আসার সময় তাদের মিধ্যে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময় সকলেই আগরতলা পূর্ব থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
