সংবাদ প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ।। ক্ষমতাসীন CPI(M) দলের বিভিন্ন সংগঠনের তরফে লেলিনের ১৪৬তম জন্ম দিবস পালন করা হয়েছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। দলের তরফে বিশ্বের শ্রমজীবি মানুষদের অধিকার প্রতিষ্ঠা ও সাম্যের মধ্য দিয়ে সমতা ভাগের প্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে লেলিনের জন্মদিনে হলসভার আয়োজনে মূল বক্তা ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর। লেলিনের প্রতিকৃতিতে পুস্প অর্পণে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। মেলারমাঠের ভানু স্মৃতি ভবনেও লেলিনের জন্মদিনে শ্রদ্ধা জানানো হয়।
