আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || Indian Doctors for Peace & Developement (IDPD) এর চতুর্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। রবিবার এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত চিকিৎসক IDPD জাতীয় নেতা ডাঃ অরুন মিত্র। সম্মেলনে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকগণ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে দেশের তথা আন্তর্জাতিকস্তরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলন থেকে আগ্রাসী ইসরায়েলর প্রতি ধিক্কার জানিয়ে প্যালেসতাইনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সম্মেলন থেকে ৭’জনের নতুন কার্য্যকরি কমিটি এবং ১৭’জন বিশিষ্ট নতুন রাজ্য কোন্সিল গঠন করা হয়।
সম্মেলন থেকে IDPD ত্রিপুরা শাখার নতুন সভাপতি নির্বাচিত হন রাজ্যের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ রমেন্দ্র লস্কর এবং সম্পাদক নির্বাচিত হন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ যুধিষ্টির দাস।
এদিন সম্মেলন উপলক্ষে বিকালে জুনু দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মসূচি এবং রাজ্য সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন IDPD রাজ্য নেতা ডাঃ যুধিষ্টির দাস এবং ডাঃ রমেন্দ্র লস্কর।
